• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে মতবিনিময় সভা সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি: উপেক্ষিত ভারুয়াখালী ৫৪ বছরেও শেষ হয়নি নাকশালা থেকে কালিদাসের রাস্তার নির্মাণ কাজ কবি ঝিনুক জোবাইদার কাব্যগ্রন্হ ‘কিছু তার আমি হই কিছু তার আমি নই’ অধরা যে অর্ধেক আরাধনার আঁধার -ইবনে আলতাফ প্রার্থনায় তুমি: হৃদয় রাজ শরাবনতহুরা প্রসব প্রহরের অপেক্ষায়;তবু প্রজাপতি বোধে পড়ুক ফুল চন্দন। পরীমনির সঙ্গে সম্পর্ক: চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা সাকলায়েন চট্টগ্রামের সন্তান মুখতার আলম সিকদারের হাতের লেখায় সাজে কাবার গিলাফ

শ্লোগানে শ্লোগানে মুখর নয়াপল্টন

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নেতাকর্মীদের দখলে।

আজ বুধবার সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত হাজারো নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান। এ মানববন্ধন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

মানববন্ধনে বক্তব্য রাখছেন সিনিয়র নেতারা। তবে বক্তব্যের ফাঁকে ফাঁকে এবং বক্তব্যস্থলের আশপাশে খণ্ড খণ্ডভাবে স্লোগান দিচ্ছেন কর্মীরা। খালেদা জিয়া বন্দি হওয়ার পরপরই নেতাকর্মীরা তাঁকে ‘মা’ বলে সম্বোধন করে আসছেন।

এই কর্মসূচি ঘিরে সকাল সাড়ে ১০টা থেকেই নেতা-কর্মীরা নয়া পল্টন সমবেত হয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনের মানববন্ধনে অংশ নিচ্ছন। তাদের সঙ্গে ২০ দলীয় জোটের নেতারাও আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও