• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে মতবিনিময় সভা সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি: উপেক্ষিত ভারুয়াখালী ৫৪ বছরেও শেষ হয়নি নাকশালা থেকে কালিদাসের রাস্তার নির্মাণ কাজ কবি ঝিনুক জোবাইদার কাব্যগ্রন্হ ‘কিছু তার আমি হই কিছু তার আমি নই’ অধরা যে অর্ধেক আরাধনার আঁধার -ইবনে আলতাফ প্রার্থনায় তুমি: হৃদয় রাজ শরাবনতহুরা প্রসব প্রহরের অপেক্ষায়;তবু প্রজাপতি বোধে পড়ুক ফুল চন্দন। পরীমনির সঙ্গে সম্পর্ক: চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা সাকলায়েন চট্টগ্রামের সন্তান মুখতার আলম সিকদারের হাতের লেখায় সাজে কাবার গিলাফ

পরীমনির সঙ্গে সম্পর্ক: চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা সাকলায়েন

প্রতিবেদক / ২২২ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিশেষ প্রতিবেদক:
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে অসদাচরণের অভিযোগে সাবেক গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তা মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত সাকলায়েনকে রাষ্ট্রপতির আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে দেওয়া প্রজ্ঞাপনটিতে সই করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদনে সাকলায়েনের দিন ও রাতের বিভিন্ন সময়ে একাধিকবার পরীমনির বাসায় অবস্থানের প্রমাণ পাওয়ার পর মন্ত্রণালয় তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া শুরু করে। তারই আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৩ জুন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা সাকলায়েনের বিরুদ্ধে বড় ধরনের শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়ার বিষয়ে মতামত চেয়েছিল।

উপসচিব রোকেয়া পারভীন জুঁই স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছিল, মোবাইল ফোনের তথ্যের ফরেনসিক বিশ্লেষণে বিভিন্ন সময়ে ওই অভিনেত্রীর বাসভবনে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতও চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০২১ সালের ১৩ জুন সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার পর পরীমনির সঙ্গে পরিচয় ও যোগাযোগ শুরু হয় সাকলায়েনের। ওই ঘটনায় পরীমনি ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও