• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে মতবিনিময় সভা সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি: উপেক্ষিত ভারুয়াখালী ৫৪ বছরেও শেষ হয়নি নাকশালা থেকে কালিদাসের রাস্তার নির্মাণ কাজ কবি ঝিনুক জোবাইদার কাব্যগ্রন্হ ‘কিছু তার আমি হই কিছু তার আমি নই’ অধরা যে অর্ধেক আরাধনার আঁধার -ইবনে আলতাফ প্রার্থনায় তুমি: হৃদয় রাজ শরাবনতহুরা প্রসব প্রহরের অপেক্ষায়;তবু প্রজাপতি বোধে পড়ুক ফুল চন্দন। পরীমনির সঙ্গে সম্পর্ক: চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা সাকলায়েন চট্টগ্রামের সন্তান মুখতার আলম সিকদারের হাতের লেখায় সাজে কাবার গিলাফ

অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

প্রতিবেদক / ২৮৯ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দেশ সকাল ডেস্ক: ২৮৫ রান তাড়ায় ১৫৬ রানে অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের জয় ছিল সময়ের ব্যাপার। সেই সময় যেন আর ফুরাতেই চাইল না। শেষ উইকেটে হারের ব্যবধান কমানো একটা জুটি পেলেন ক্যামেরন গ্রিন-অ্যাডাম জাম্পা। এরপর প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা। সেই অপেক্ষা শেষ করে ডিএলএস মেথডে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে হারানোর আনন্দে ভাসল বাংলাদেশ।

সাড়ে তিন বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ারসেরা ইনিংসে তিনশর কাছাকাছি পুঁজি পায় বাংলাদেশ। মিরপুরের মাঠে যথেষ্ট বড় পুঁজি নিয়ে শুরুতেই জ্বলে ওঠেন পেসাররা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের পর গতির ঝড় তোলেন নাহিদ রানা। ব্যাটিং হিরো মোসাদ্দেক বল হাতেও রাখেন ভূমিকা। বাংলাদেশের সম্মিলিত আক্রমণের মুখে ধসে যায় অজিদের ইনিংস। ম্যাচ ছিল পুরোপুরি একপেশে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ডিএলএস মেথডে বাংলাদেশ জিতেছে ৮৬ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে মোসাদ্দেকের ৭০ বলে অপরাজিত ৮৬ রানে ভর করে ২৮৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪২.২ ওভারে খেলা বন্ধ হওয়ার আগে ৯ উইকেটে ১৯১ রান তোলে অজিরা।

এর আগে সেই ২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের স্মরণীয় ইনিংসে ভর করে শক্তিশালী প্রতিপক্ষকে ওয়ানডেতে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই ২১ বছরে অবশ্য দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে কেবল দুটি, এর বাইরে আইসিসি আসরে বিভিন্ন সময় দেখা হলেও ফল সব সময় অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও