• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিবেদক / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি রিমন বড়ুয়া প্রকাশ ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রবিবার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোনও।

সোমবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আসামি প্রাথমিক জিঙ্গাসাবাদে পুলিশকে জানিয়েছে- ভিকটিম এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার কাছ থেকে স্ট্যাম্প করে এক লাখ ১৭ হাজার টাকা ধার নিয়েছিলেন আসামি রিমন বড়ুয়া। সেই ধারের টাকা যাতে শোধ করতে না হয় সেই উদ্দেশ্য থেকে গত রবিবার রাতে সুজন বড়ুয়ার ঘরে ঢুকে সেই স্ট্যাম্প হস্তগত করতে চেয়েছিলেন রিমন বড়ুয়া। কিন্তু, ঘরের পেছনের দরজায় ওৎ পেতে থাকা আসামি লিমন বড়ুয়াকে দেখতে পেয়ে ভিকটিম এনি বড়ুয়া তাকে ধরতে গেলে ছুরিকাঘাত করা হয়। এসময় মায়ের চিৎকারে মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এসময় আহত হয় এনি বড়ুয়ার ৫ বছর বয়সী ছেলে পিয়াস।

পুলিশ সুপার জানান, আসামিকে গ্রেফতারের পর তার দেখানো মতে ভিকটিমের বাড়ির পিছনের খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় ঘরে ঢুকে সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও