• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে মতবিনিময় সভা সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি: উপেক্ষিত ভারুয়াখালী ৫৪ বছরেও শেষ হয়নি নাকশালা থেকে কালিদাসের রাস্তার নির্মাণ কাজ কবি ঝিনুক জোবাইদার কাব্যগ্রন্হ ‘কিছু তার আমি হই কিছু তার আমি নই’ অধরা যে অর্ধেক আরাধনার আঁধার -ইবনে আলতাফ প্রার্থনায় তুমি: হৃদয় রাজ শরাবনতহুরা প্রসব প্রহরের অপেক্ষায়;তবু প্রজাপতি বোধে পড়ুক ফুল চন্দন। পরীমনির সঙ্গে সম্পর্ক: চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা সাকলায়েন চট্টগ্রামের সন্তান মুখতার আলম সিকদারের হাতের লেখায় সাজে কাবার গিলাফ

৫৪ বছরেও শেষ হয়নি নাকশালা থেকে কালিদাসের রাস্তার নির্মাণ কাজ

প্রতিবেদক / ১২২ বার
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মো জুয়েল সিকদার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নাকশালা থেকে কালিদাস পর্যন্ত সড়কটি দীর্ঘ ৫৪ বছর ধরে অবহেলিত। এই রাস্তাটি দিয়ে ১৪-১৫ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগে চলাচল করছেন। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা, পানি ও গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এই রাস্তাটি দিয়ে নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, বি এল এস চাষী উচ্চ বিদ্যালয়, বোয়ালী ডিগ্রী কলেজ, সবুজ বাংলা দাখিল মাদ্রাসা, কালিদাস খলিলুর রহমান কলেজ, কালিদাস উচ্চ বিদ্যালয় সহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করে।

স্থানীয়দের অভিযোগ, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী শিক্ষার্থীরা। কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। একই সঙ্গে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।প্রতি মঙ্গলবার সপ্তাহে নাকশালা হাট, রবিবার ও বুধবার বোয়ালী হাট এবং বুধবার বিখ্যাত কালিদাস হাট বসে। এই রাস্তা দিয়েই লাংগুলিয়া,পাহাড় কাঞ্চনপুর, চাকলা পাড়া, দেওবাড়ি, বটতলা,বোয়ালী, বল্লাচালা, কালিদাস সহ নানা এলাকার লোকজন এই রাস্তাদিয়ে হাটে যায়।

এলাকার লোকজন জানায় ভোটের সময় বিভিন্ন দলের এমপি, জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাস্তাটির দুই পাশে ৪৫০০ মিটার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি যার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির কাজ শেষ হলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

এলাকাবাসী দ্রুত ৪৫০০ মিটার সড়কটির সংস্কার ও উন্নয়ন করতে মুক্তিযুদ্ধ মন্ত্রী এড.আহমেদ আযম খানের কাছে দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও