• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে মতবিনিময় সভা সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি: উপেক্ষিত ভারুয়াখালী ৫৪ বছরেও শেষ হয়নি নাকশালা থেকে কালিদাসের রাস্তার নির্মাণ কাজ কবি ঝিনুক জোবাইদার কাব্যগ্রন্হ ‘কিছু তার আমি হই কিছু তার আমি নই’ অধরা যে অর্ধেক আরাধনার আঁধার -ইবনে আলতাফ প্রার্থনায় তুমি: হৃদয় রাজ শরাবনতহুরা প্রসব প্রহরের অপেক্ষায়;তবু প্রজাপতি বোধে পড়ুক ফুল চন্দন। পরীমনির সঙ্গে সম্পর্ক: চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা সাকলায়েন চট্টগ্রামের সন্তান মুখতার আলম সিকদারের হাতের লেখায় সাজে কাবার গিলাফ

প্রার্থনায় তুমি: হৃদয় রাজ

প্রতিবেদক / ১৫৩ বার
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কত দিন-কত রাত, কত বসন্ত পেরিয়ে গেলো তবু তোমার দেখা পেলাম না মা।

সেই কবে ষোলোটি বছর পেরিয়ে গেল আজও আমার চোখের সামনে ভেসে ওঠে তোমার মায়াভরা দেবীর মত মুখখানি,তোমার স্নেহে ভরা হাসি।

তোমার হাতের স্পর্শ মাগো আজও আমি খুঁজে বেড়াই,
তোমার স্নেহের ছায়া মাগো আজও আমি খুঁজে বেড়াই।
তোমার আদর, তোমার যত্ন, তোমার মুখের হাসি–
আজও আমি খুঁজে বেড়াই এই দুনিয়ার মাঝে।

এক আকাশ কথা ছিল আমার
এক সমুদ্র অভিমান বুকে নিয়ে,
সব কথা আজ হারিয়ে গেছে
নিঃশব্দ সময়ের স্রোতে।

বহু বছর হয়ে গেল তোমার কবরটাও দেখা হয় না মা। জীবনের কত নানা দূরত্ব আর পরিস্থিতির কারণে যেতে পারি না সেই আপন ঠিকানায়!
দূর আকাশের দিকে তাকিয়ে শুধু
আমার প্রতিটি প্রার্থনা তোমার মাগফিরাতের আশায়।

জানি না মা,তুমি কোথায় আছো,
কেমন আছো, সেই অন্ধকার ঘরে,
শুধু বিশ্বাস করি—
আমার দোয়ায় ভালোই আছো আল্লাহর রহমতে।

একদিন আসবো মাগো তোমার কবরের কাছে,
পাশে বসে চোখের জলে বলবো মাগো দেরি হয়ে গেল, ক্ষমা করো আমাকে ভালোবেসে।

ষোলো বছর নয় মা,
যুগের পর যুগ পেরিয়ে গেলেও তুমি আছো, তুমি থাকবে আমার হৃদয়ে বেঁচে, আমার প্রার্থনার মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও