• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শরাবনতহুরা প্রসব প্রহরের অপেক্ষায় ; তবু প্রজাপতি বোধে পড়ুক ফুল চন্দন

প্রতিবেদক / ৫৭ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

জানে হৃদয়

সমুদ্রের গর্জনে যেমন এক চিরন্তন সুর লুকিয়ে থাকে, ঠিক তেমনি পৃথিবীর বারান্দা খ্যাত কক্সবাজারে জন্ম নেওয়া লিখিয়েদের হৃদয়ের গহীনেও লুকিয়ে থাকে অধরা সুর।তাদের সেই অধরা সুরের আনন্দে-বিরহে জন্ম নেওয়া ফসলের উপর পাঠের মই মাড়িয়েছেন সুহৃদ কবি ও প্রাবন্ধিক ইবনে আলতাফ।তাঁর অনন্য লেখনীতে আলোর মুখ দেখছে নতুন গ্রন্থালোচনা গ্রন্থ ‘শরাবান তহুরা’(কক্সবাজারের কবি সাহিত্যেকদের গ্রন্হ নিয়ে আলোচনা)।

​কখনও কখনও কিছু কাজের সাথে জড়িয়ে থাকা কেবল দায়িত্ব নয়,বরং এক পরম আত্মিক আনন্দের কারণ হয়ে দাঁড়ায়।এই গুরুত্বপূর্ণ ও সৃজনশীল কাজের সাথে প্রচ্ছদশিল্পী হিসেবে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত ও গর্বিত।
​বইটির ভেতরের চমৎকার লেখাগুলোর অবয়ব প্রচ্ছদে ফুটিয়ে তোলার একটি আন্তরিক চেষ্টা করেছি। আশা করি,সাহিত্যপ্রেমী ও পাঠকদের প্রচ্ছদটি ভালো লাগবে।

​যেসব শব্দশিল্পীদের ভেতরের আলো আর বেদনাকে এই বইয়ে মলাটবন্দী করা হয়েছে, তাঁদের সেই নামের অনন্য খতিয়ান ও প্রচ্ছদের এক ঝলক শেয়ার করলাম আপনাদের সাথে:

​📝 সূচিপত্রে যাঁদের
কাব্যলোচনা রয়েছে:
​১. মনজুরুল ইসলাম
২. আসিফ নূর
৩. সিরাজুল হক সিরাজ
৪. রুহুল কাদের বাবুল
৫. খালেদ মাহবুব মোর্শেদ
৬. নাসের ভুট্টো
৭. জানে হৃদয়
৮. ইব্রাহীম মোহাম্মদ
৯. সুলতানা দিল আফরোজ
১০. সেলিম রাহগীর
১১. মোহাম্মদ আলীচৌধুরী
১২. ফরিদ ফারুক
১৩. ঝিনুক জোবাইদা
১৪. জামাল সাকিব
১৫. শামীম আকতার
১৬. তৌহিদা আজিম
১৭. মনির ইউসুফ
১৮. সাইয়্যিদ মঞ্জু
১৯. মোহাম্মদ ইয়াকুব
২০. সাদ্দামহোসেন

কবিতার ব্যবচ্ছেদ যেখানে প্রবাদের মতো সুন্দর, সেখানে প্রচ্ছদ আঁকার এই অভিজ্ঞতা আমার স্মৃতির ক্যানভাসে জমা থাকবে দীর্ঘকাল।​প্রিয় ইবনে আলতাফ’র এই সৃজনশীল মহাযজ্ঞের সাফল্য ও বহুল প্রচার কামনা করছি। ‘শরাবান তহুরা’ পাঠকহৃদয় জয় করুক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও