• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

স্পেনকে কাঁপন ধরিয়ে জয়ের সমান ড্র কেপ ভার্দের

প্রতিবেদক / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। কেপ ভার্দের জমাট রক্ষণভাগের সামনে স্পেনের শক্তিশালী আক্রমণভাগ পুরো ম্যাচেই মুখ থুবড়ে পড়ে।ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০ দশমিক ৩ মিনিটে পেদ্রি হলুদ কার্ড দেখেন।

নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষেও কোনো দলই জালের দেখা পায়নি। বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলপোস্টের সামনে গিয়ে তারা কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। কোচ দে লা ফুয়েন্তে একাদশে চমক রাখলেও প্রথমার্ধে গাভি ও ফেরান তরেসরা কেপ ভার্দের রক্ষণকে পরাস্ত করতে ব্যর্থ হন। বিরতির পর ইয়ামাল ও উইলিয়ামসকে বদলি খেলোয়াড় হিসেবে নামালেও স্পেনের ভাগ্য পরিবর্তন হয়নি।

এই গোলশূন্য ড্র স্পেনের বিশ্বকাপ অভিযানের জন্য এক বড় ধাক্কা।গ্রুপ এইট-এ ফেভারিট হিসেবে গণ্য হওয়া স্পেনকে পরবর্তী ম্যাচগুলোতে পয়েন্ট পেতে হলে আক্রমণভাগে আরও ধারালো হতে হবে। কেপ ভার্দের মতো দলের বিপক্ষে এই ড্র ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। টুর্নামেন্টের শুরুতেই এমন অঘটনের ফলে স্পেনের পরবর্তী ম্যাচগুলোর গুরুত্ব এখন অনেক বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও