• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ইমাম আশুরের গোলে বেলজিয়ামের বিপক্ষে ১-০ তে এগিয়ে মিশর

প্রতিবেদক / ২২ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দেশ সকাল ডেস্ক:
বিশকাপে দুর্দান্ত শুরু পেয়েছে মিশর। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা। ম্যাচের ২১ মিনিটে দলের পক্ষে গোল করেন ইমান আশুর।

ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। বল পজিশনে বেলজিয়াম এগিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে বেশ কিছু সুযোগ তৈরি করে মিশর।

ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে বল জালে জড়ান ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটা তার প্রথম গোল।

গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে বেলজিয়াম। প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পায় তারা। তবে ডি বক্সের ভেতর থেকে ডকুর নেওয়া শট চলে যায় পোস্টের অনেক বাইর দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও