দেশ সকাল ডেস্ক:
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক।অথবা এভাবেও বলা যায়,বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক।দু'টোই সত্য।
এছাড়াও বিশ্বকাপে জার্মান স্ট্রাইক মেশিন মিরেস্লাভ ক্লোসার কথা মনে আছে নিশ্চয়ই! তার করা সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করলেন লিও। এই হ্যাট্রটিকের মধ্য দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি।
এদিকে, ক্লাসিক রোনালদো নাজারিও'র ১৫ গোলের রেকর্ডও ছাড়িয়ে গেলেন লিও। হ্যাটট্রিকের পরই ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে ‘স্ট্যান্ডিং অভেশন’ দেয় গ্যালারিতে থাকা আর্জেন্টাইন ভক্তরা।
বলা যায় জাদুকরি এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ৩-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।